ইসলাম প্রচার

বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দিয়ে ইসলামী চেতনায় উজ্জীবিত করতে হিদায়াহ ফাউন্ডেশনের দাওয়াহমূলক উদ্যোগ।

কার্যক্রমের বিবরণ

দাওয়াহ নবীদের মহৎ দায়িত্ব, উম্মাহ যার উত্তরাধিকার বহন করছে। বিশুদ্ধ জ্ঞান ও শিক্ষা ছাড়া মুসলিম সমাজ কখনো প্রকৃতভাবে জাগ্রত হতে পারে না।

এই চেতনা থেকেই মহান আল্লাহর অশেষ অনুগ্রহে অল্প সময়ের মধ্যেই হিদায়াহ ফাউন্ডেশন বাংলাভাষী মুসলমানদের মাঝে বিশুদ্ধ দ্বীন প্রচারে এক শক্তিশালী ভূমিকা পালন করছে। অনলাইন ও অফলাইনে বহুবিধ পদ্ধতিতে ফাউন্ডেশন দাওয়াহ কার্যক্রম পরিচালনা করছে। যুগোপযোগী কনটেন্ট, ভিডিও বক্তৃতা, প্রশ্নোত্তর অনুষ্ঠান, বই-পুস্তক ও লিফলেপ প্রকাশ করে লাখো মানুষের মাঝে ইসলামের পরিশুদ্ধ বাণী পৌঁছে দিচ্ছে।

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

বিশুদ্ধ দ্বীন প্রচার

দ্বীনি সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি করা

নীতি ও মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা

কার্যক্রম

দাওয়াহমূলক ভিডিও তৈরি

বই-পুস্তক বিতরণ

কর্মশালা আয়োজন

সরাসরি সাক্ষাৎকারীদের শরয়ী সমাধান ও ফ্যামিলি কাউন্সেলিং

প্রভৃতি

ছড়িয়ে দিন দ্বীনের আহ্বান