শীতবস্ত্র বিতরণ
দরিদ্র মানুষের শরীরে উষ্ণতা ছড়িয়ে দিতে আমাদের আন্তরিক প্রয়াস।।

কার্যক্রমের বিবরণ
আমরা যারা শহরে বাস করি এবং যারা কিছুটা অবস্থাসম্পন্ন—তারা শীত তেমন অনুভব করি না। ইটের দেয়াল ভেদ করে শীত আমাদের শরীর ছুঁতে পারে না। বরং শীত আমাদেরকে বাহারি পোশাক পরিধান করার উপলক্ষ তৈরি করে দেয়। এজন্য শীতকাল আমাদের অনেকের প্রিয় ঋতু। গ্রামের অনেক গরিব মানুষের কাছে ব্যাপারটা ঠিক এর বিপরীত। শীত তাদের কাছে আতঙ্কের ঋতু। সন্তানের শরীর গরম পোশাকে আচ্ছাদিত করতে না পারার গ্লানির ঋতু।
এরূপ মানুষদের কাছে শীতের পোশাক পৌঁছে দেওয়ার জন্য হিদায়াহ ফাউন্ডেশন প্রতি বছর পরিচালনা করছে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য
দরিদ্র শীতার্ত মানুষকে শীত থেকে সুরক্ষা দেয়া
যাকাতের অর্থ প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেয়া
উপকারভোগী
প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী
ব্যয়ের খাত
শীতবস্ত্র ক্রয়
পরিবহন
সার্বিক ব্যবস্থাপনা
প্রকল্পের এলাকা
৬৪ জেলার দারিদ্র্য বহুল এলাকা
মেয়াদ
বার্ষিক এবং স্থায়ী প্রকল্প (শীতকাল কেন্দ্রিক)
শীতার্তদের পাশে দাঁড়ান