গাযায় জরুরি মহিলা সামগ্রী বিতরণ
গাযার অসহায় নারীদের স্বাস্থ্য ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিদায়াহ ফাউন্ডেশন জরুরি মহিলা সামগ্রী বিতরণ করছে, যাতে তারা সংকটময় পরিস্থিতিতেও প্রয়োজনীয় সহায়তা পান।

কার্যক্রমের বিবরণ
গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে নারীরা নানা সংকট ও অনাহারে দিন পার করছেন—এই বাস্তবতা আমাদের অনেকের চোখ এড়িয়ে যায়। এই অবহেলিত দিকটি সামনে এনে, হিদায়াহ ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
নারী ভলেন্টিয়ারদের সক্রিয় সহযোগিতায়, সম্প্রতি গাজার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নারীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সহায়তার মধ্যে ছিল মৌলিক স্বাস্থ্য সামগ্রী, ব্যক্তিগত ব্যবহার্য উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।
এই উদ্যোগের মাধ্যমে প্রমাণিত হয়েছে—যুদ্ধের আঘাতে বিধ্বস্ত হলেও, সহমর্মিতা ও দায়িত্বশীলতা দিয়ে আশা জাগানো সম্ভব।
হিদায়াহ ফাউন্ডেশন — মানবতার পাশে, সবসময়।
প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য
গাজার যুদ্ধবিধ্বস্ত নারীদের মৌলিক স্বাস্থ্য ও ব্যক্তিগত প্রয়োজন মেটানো।
মানবিক সহমর্মিতা ও নারী-নিরাপত্তা।
উপকারভোগী
গাজার যুদ্ধবিধ্বস্ত, অনাহারী ও বাস্তুচ্যুত নারীরা।
ব্যয়ের খাত
স্বাস্থ্য ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ক্রয়।
পরিবহন ও বিতরণ ব্যয়।
প্রকল্পের এলাকা
গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও আশপাশের শরণার্থী শিবির।
মেয়াদ
—-
হাত বাড়ান ফিলিস্তিনের প্রতি