গাযায় জরুরি শিশুখাদ্য বিতরণ

গাযার নিরীহ শিশুদের অপুষ্টি ও ক্ষুধা থেকে বাঁচাতে হিদায়াহ ফাউন্ডেশন জরুরি শিশুখাদ্য বিতরণ করছে, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

কার্যক্রমের বিবরণ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না।” (সহীহ বুখারী – ২০৭২)

গাজার মানুষ আজ ভয়াবহ মানবিক সংকটে। অবরুদ্ধ অঞ্চলে হাজারো পরিবার খাদ্য ও পানীয়ের অভাবে দিন পার করছে। সবচেয়ে বেশি বিপদে আছে শিশুরা—যাদের অনেকেই দুধ ও পুষ্টিকর খাদ্য না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে।

এই অবস্থায় হিদায়াহ ফাউন্ডেশন হাতে নেয় জরুরি শিশুখাদ্য বিতরণ কার্যক্রম। স্থানীয় সহযোগীদের মাধ্যমে গাজার বিভিন্ন এলাকায় শত শত ক্ষুধার্ত ও অসহায় শিশুর হাতে পৌঁছে দেওয়া হয় দুধ, সিরিয়াল, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় শিশুপুষ্টি সামগ্রী।

আমরা বিশ্বাস করি—মানবতার পাশে দাঁড়ানোই ঈমানের পরিচয়। এই কার্যক্রমের মাধ্যমে কেবল খাদ্য নয়, পৌঁছে দেওয়া হয়েছে ভালোবাসা, সহমর্মিতা এবং আশার আলো।

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

যুদ্ধবিধ্বস্ত শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

উপকারভোগী

গাজার ক্ষুধার্ত শিশুরা।

ব্যয়ের খাত

উপকরণ ক্রয়

পরিবহন

ব্যবস্থাপনা

প্রকল্পের এলাকা

গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও আশপাশের শরণার্থী শিবির।

মেয়াদ

—-

হাত বাড়ান ফিলিস্তিনের প্রতি