গাযায় জরুরী নগদ অর্থ প্রদান

গাযায় অসহায় পরিবারগুলোকে তাদের জরুরি প্রয়োজন মেটাতে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেরা সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে পারে।

কার্যক্রমের বিবরণ

দীর্ঘদিনের অবরোধ ও যুদ্ধের ফলে গাজার মানুষের জীবন প্রায় থেমে গেছে। অনেকের ঘরবাড়ি ধ্বংস, কর্মসংস্থান নেই, দোকানপাট বন্ধ—দিনমজুরদের আয় শূন্যে নেমে এসেছে। খাদ্য ও ওষুধের পাশাপাশি সবচেয়ে বড় সংকট এখন নগদের অভাব। পরিবারের নিত্যপ্রয়োজন মেটাতে সামান্য টাকাও অনেক সময় অপ্রাপ্য হয়ে পড়ছে।

এই বাস্তবতায় হিদায়াহ ফাউন্ডেশন হাতে নেয় “গাযায় জরুরি নগদ অর্থ প্রদান প্রকল্প”। এর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়, যাতে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী খাদ্য, ওষুধ বা আশ্রয়ের ব্যবস্থা করতে পারেন।

নগদ সহায়তার এই উদ্যোগ শুধু টাকাপয়সার সহায়তা নয়—এটি মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও ফিরিয়ে দিয়েছে। পরিবারের প্রয়োজন বুঝে যে যা দরকার, তা কেনার সুযোগ পেয়েছে।

আমরা বিশ্বাস করি, সহায়তা মানে শুধুমাত্র দান নয়—এটি সম্মান ও মানবিক মর্যাদা রক্ষা করার একটি পথ। গাজার এই প্রকল্প সেই বিশ্বাসেরই বাস্তব রূপ।

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

গাজার যুদ্ধবিধ্বস্ত ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে সরাসরি নগদ সহায়তা পৌঁছে দেওয়া।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিজ প্রয়োজন অনুযায়ী খাদ্য, ওষুধ ও আশ্রয়ের ব্যবস্থা করার সুযোগ দেওয়া।

উপকারভোগী

গাজার যুদ্ধবিধ্বস্ত ও নিম্নআয়ের পরিবার।

ব্যয়ের খাত

নগদ অর্থ

পরিবহন

ব্যবস্থাপনা

প্রকল্পের এলাকা

গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও আশপাশের শরণার্থী শিবির।

মেয়াদ

—-

হাত বাড়ান ফিলিস্তিনের প্রতি