আলহামদুলিল্লাহ!
এ বছরও হিদায়াহ ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে কুরবানীর কার্যক্রম সম্পন্ন করেছে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে হাজারো গরীব, অসহায় ও দুঃখী মানুষের মাঝে কুরবানীর মাংস পৌঁছে দেওয়া হয়েছে।
কুরবানীর মূল শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা। আমরা বিশ্বাস করি—এই মহৎ ইবাদতের আনন্দ কেবল সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়া উচিত। আর সেই উদ্দেশ্যেই “সবার জন্য কুরবানী” প্রজেক্টের আয়োজন করা হয়।
এই কার্যক্রমে অংশগ্রহণকারী দাতা, স্বেচ্ছাসেবক ও সহযোগী সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া। তাদের অবদানেই গরীব-অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে এবং কুরবানীর প্রকৃত আনন্দ সবার মাঝে পৌঁছাতে পেরেছি।
হিদায়াহ ফাউন্ডেশন — মানবতার পাশে, সবসময়।
