স্বাবলম্বিতার পথে জরিনা বেগম

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা জরিনা বেগম হিদায়াহ ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন। শুরুতে তার কাছে ছিল মাত্র দুটি ছাগল। নিয়মিত যত্ন ও লালন-পালনের ফলে এখন তা বেড়ে দাঁড়িয়েছে চারটিতে।

ছাগলগুলোর বাচ্চা বড় হয়ে উঠেছে এবং অল্পদিনের মধ্যেই সেগুলো বিক্রি করে জমিতে ফসল আবাদ শুরু করার পরিকল্পনা করছেন তিনি। বর্তমানে এই চারটি ছাগল শুধু তার সম্পদ নয়, বরং তার পরিবারের জন্য নতুন আনন্দ ও আশার উৎস হয়ে উঠেছে।

হিদায়াহ ফাউন্ডেশনের এই সহায়তা জরিনা বেগমের পরিবারে স্বাবলম্বিতা ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে।