হিদায়াহ ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বিতার পথে জহুরুল ইসলাম

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা জহুরুল ইসলাম দিনমজুরির কাজ করে কোনোরকমে সংসার চালাতেন। নিজের কোনো গবাদিপশু ছিল না। অভাব-অনটনের এই জীবনে হিদায়াহ ফাউন্ডেশন থেকে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় একটি গরু পেয়ে তিনি যেনো নতুন আশার আলো খুঁজে পেয়েছেন।

গরুটি পাওয়ার পর থেকেই পরিবারটি তা যত্নসহকারে লালন-পালন করছে। বর্তমানে গরুটি মোটা-তাজা হয়ে সুস্থ-সবল হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই এর প্রজননের সম্ভাবনা রয়েছে।

এই গরুটি শুধু একটি উপকরণ নয়, বরং জহুরুল ইসলামের পরিবারের কাছে স্বাবলম্বী হওয়ার স্বপ্নের প্রতীক। হিদায়াহ ফাউন্ডেশনের এই সহায়তা তার পরিবারের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।