দূর্যোগকালীন সহায়তা
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে।

কার্যক্রমের বিবরণ
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বর্ষাকালে দেশের প্রায় ২৬,০০০ বর্গকিলোমিটার এলাকা (১৮%) বন্যায় প্লাবিত হয়, যা উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগ ও বাস্তুহারা করে তোলে। এছাড়াও ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, শৈত্যপ্রবাহসহ নানা দুর্যোগে অসহায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশজুড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা বিভিন্ন দুর্যোগে জরুরি পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছি।
প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য
দুর্গতদের উদ্ধার কার্যক্রম
ত্রাণ বিতরণ
দুর্যোগ পরবর্তী পুনর্বাসন
উপকারভোগী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্গত মানুষ
ব্যয়ের খাত
উপকরণ ক্রয়
সার্বিক ব্যবস্থাপনা
প্রকল্পের এলাকা
৬৪ জেলা
মেয়াদ
দুর্যোগের শুরু থেকে পুনর্বাসন পর্যন্ত (অনির্দিষ্ট সময়)
হাত বাড়ান দুর্গতের প্রতি