পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নের কিশামত বাগদহ গ্রামে হিদায়াহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘শিখি কার্যক্রম’ সফলভাবে পরিচালিত হচ্ছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো— গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া নারীদের মাঝে ধর্মীয় জ্ঞান, প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় শিক্ষা এবং আত্মনির্ভরশীল হওয়ার দক্ষতা তৈরি করা।
কার্যক্রমের আওতায় নারীদের—
সহীহ কোরআন তেলাওয়াত শিক্ষা,
বাংলা ভাষার মৌলিক জ্ঞান,
ইসলামি জীবনব্যবস্থার গুরুত্ব,
মাসলা-মাসায়েল, প্রয়োজনীয় দোয়া ও ইসলামি আদব-কায়দা শেখানো হয় অত্যন্ত যত্নের সঙ্গে।
শুধু ধর্মীয় শিক্ষা নয়, নারীদের প্রাথমিক চিকিৎসা জ্ঞান ও গবাদি পশু পালন সম্পর্কেও সচেতন করা হয়, যা তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে।
গত রমজান মাসে এ কার্যক্রমে ১২০ জন নারী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৮ জন নারী সহীহ কোরআন শিক্ষা সম্পন্ন করেছেন। বর্তমানে এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে এবং গ্রামীণ নারীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
হিদায়াহ ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে গ্রামীণ নারীশিক্ষা, ধর্মীয় চেতনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
