স্বাবলম্বিতার পথে মোগরব আলী

আলহামদুলিল্লাহ! হিদায়াহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের অন্যতম একজন সফল উপকারভোগী হলেন মোগরব আলী। গত বছরের জুলাই মাসে তার পরিবারকে একটি গরু প্রদান করা হয়।

নিয়মিত যত্ন ও পরিচর্যায় গরুটি এখন হয়ে উঠেছে সুস্থ-সবল ও সুন্দর স্বাস্থ্যবান। অচিরেই গরুটি বাচ্চা দেবে বলে আশা করা হচ্ছে। দুজনের এই ছোট্ট পরিবারে গরুটিই এখন প্রধান সম্বল এবং নতুন আশার আলো।

হিদায়াহ ফাউন্ডেশনের এই উদ্যোগ মোগরব আলীর পরিবারের জন্য স্বাবলম্বিতার এক উজ্জ্বল পথ তৈরি করেছে।