গাযায় জরুরি শুকনো খাবার বিতরণ

গাযার ক্ষুধার্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে হিদায়াহ ফাউন্ডেশন জরুরি শুকনো খাবার বিতরণ করছে, যাতে তারা তৎক্ষণাৎ খাদ্যের অভাব পূরণ করতে পারে।

কার্যক্রমের বিবরণ

গাজায় চলমান খাদ্যসঙ্কট ও হিদায়াহ ফাউন্ডেশনের জরুরি খাবার বিতরণ কার্যক্রম-২০২৫
গাজার আকাশ আজও ধোঁয়াশায় ঢাকা। চারপাশে ধ্বংসস্তূপ, ভাঙা ঘরবাড়ি আর ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস। শিশুদের কান্না যেন বাতাসকেও ভারী করে তুলছে। এক টুকরো খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে মানুষ। প্রতিদিনের এই দুর্বিষহ ক্ষুধা ধীরে ধীরে জীবনকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

জাতিসংঘ ইতোমধ্যেই সতর্ক করেছে—গাজা মানবেতর দুর্ভিক্ষের মুখোমুখি। মানুষ অনাহারে রাত কাটাচ্ছে। শিশুরা অপুষ্টিতে ভুগছে, অসংখ্য পরিবার অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত। কৃত্রিমভাবে সৃষ্ট এই দুর্ভিক্ষে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই আমরা মানবিক দায়িত্ববোধ থেকে জরুরি উদ্যোগ গ্রহণ করেছি। মহৎপ্রাণ দাতাদের সহযোগিতায় সংগৃহীত অর্থ দিয়ে রান্না করা খাবার প্রস্তুত করে গাজার ক্ষুধার্ত মানুষের মাঝে বিতরণ করেছি। এর পূর্বেও আমরা- নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানি এবং জরুরি শিশু খাদ্য বিতরণ করেছি।

সকলের সহযোগিতায় আমাদের কার্যক্রম প্রমাণ করেছে—মানবতার বন্ধন এখনও অটুট। আপনাদের সহায়তায় আমরা সামান্য হলেও গাজাবাসীর মুখে খাবার তুলে দিতে পেরেছি। গাজার এই অল্প খাবার শুধু ক্ষুধা নিবারণ করছে না, বরং জাগিয়ে তুলছে টিকে থাকার নতুন আশার আলো।

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

গাজার ক্ষুধার্ত জনগণের মাঝে রান্না করা খাবার বিতরণ।

যুদ্ধবিধ্বস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

উপকারভোগী

গাজার ক্ষুধার্ত পরিবার, নারী, শিশু ও বৃদ্ধ।

ব্যয়ের খাত

উপকরণ ক্রয়

খাবার প্রস্তুত

পরিবহন

ব্যবস্থাপনা

প্রকল্পের এলাকা

গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও আশপাশের শরণার্থী শিবির।

মেয়াদ

—-

হাত বাড়ান ফিলিস্তিনের প্রতি