গাযায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প

গাযার অসহায় মানুষদের জন্য নিরাপদ পানির তীব্র সংকট দূর করতে হিদায়াহ ফাউন্ডেশন বিশুদ্ধ পানি সরবরাহ করছে, যাতে তারা সুস্থ ও নিরাপদভাবে বেঁচে থাকতে পারে।

কার্যক্রমের বিবরণ

ধ্বংসস্তূপের নিচেও কখনো কখনো জীবন মাথা তোলে। চারপাশে শুধুই ধ্বংস, কান্না আর ক্ষুধার দীর্ঘশ্বাস। শিশুরা ঘুমায় না—তাদের চোখ বন্ধ থাকলেও, ভেতরে জেগে থাকে আতঙ্ক। মায়েরা সন্তানদের মুখে তুলে দেওয়ার মতো কিছু না পেয়ে চোখের পানি দিয়ে শান্ত করতে চায় তাদের ক্ষুধা।

এই দীর্ঘ অন্ধকারের মাঝেও একটু আলো হয়ে এসেছে হিদায়াহ ফাউন্ডেশন। শুরু হয়েছে “বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ২০২৫”—একটি এমন উদ্যোগ, যা শুধু পানিই দিচ্ছে না, দিচ্ছে বেঁচে থাকার অধিকার, মর্যাদা আর ভালোবাসা।

এক ফোঁটা বিশুদ্ধ পানি এখানে যেন এক ফোঁটা আশ্বাস, যেন এক টুকরো বাঁচার ইশারা। সন্তানকে পরিষ্কার পানি দিতে পারা যেন একজন মায়ের কাছে এক বিজয়ের অনুভব।

এটি সেই বিধ্বস্ত ঘরের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা, যাদের দেয়ালে এখনো ঝুলে আছে বোমার আঘাত, নাকে লেগে আছে বারুদের গন্ধ, কিন্তু হৃদয়ে আছে টিকে থাকার ইচ্ছা।

হিদায়াহ ফাউন্ডেশনের এই প্রকল্প যেন মানুষের পাশে মানুষের দাঁড়ানোর নাম। এই উদ্যোগ কেবল সহায়তা নয়, এটি একটি বার্তা—“ হে ফিলিস্তিন তুমি একা নও, আমরা আছি, আমরা থাকবো।”

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

যুদ্ধবিধ্বস্ত মানুষের পানির নিরাপত্তা নিশ্চিত করা।

উপকারভোগী

গাজার পিপাসার্ত পরিবার, নারী, শিশু ও বৃদ্ধ।

ব্যয়ের খাত

উপকরণ ক্রয়

পরিবহন

ব্যবস্থাপনা

প্রকল্পের এলাকা

গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও আশপাশের শরণার্থী শিবির।

মেয়াদ

—-

হাত বাড়ান ফিলিস্তিনের প্রতি