গাযায় কাঁচাবাজার প্রজেক্ট

গাযার পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিদায়াহ ফাউন্ডেশন কাচাবাজার বিতরণ করছে, যাতে তারা সংকটের মাঝে নিজেরাই রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারে।

কার্যক্রমের বিবরণ

গাজার মানুষ বছরের পর বছর যুদ্ধ ও অবরোধের মধ্যে বেঁচে আছে। ঘরবাড়ি ধ্বংস, কর্মসংস্থান নেই, বাজার-ঘাটে নেই স্বাভাবিক জীবনযাত্রা। খাবারের দাম আকাশছোঁয়া, আর সাধারণ মানুষের হাতে নেই কেনার সামর্থ্য।

এই কঠিন বাস্তবতায় হিদায়াহ ফাউন্ডেশন চালু করে “গাযা কাঁচাবাজার প্রজেক্ট”। এর মূল উদ্দেশ্য—অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে বিনামূল্যে কাঁচাবাজার (সবজি, ফল, ডিম, চাল, ডাল ইত্যাদি) পৌঁছে দেওয়া, যেন তারা অন্তত প্রতিদিনের রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করতে পারেন।

স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় গাজার বিভিন্ন এলাকায় অস্থায়ী বাজার বসানো হয়। প্রতিটি পরিবার নির্ধারিত কুপন অনুযায়ী তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করে। এতে তারা শুধু সহায়তা পায় না—নিজের পছন্দমতো জিনিস বেছে নেওয়ার স্বাধীনতাও পায়।

আমরা বিশ্বাস করি, মানুষের হাতে মর্যাদার সঙ্গে খাদ্য পৌঁছে দেওয়াই মানবিক সাহায্যের সবচেয়ে সুন্দর রূপ। এই প্রকল্পের মাধ্যমে গাজার শত শত পরিবার পেয়েছে একটুখানি স্বস্তি, আর সমাজে ছড়িয়ে পড়েছে সহানুভূতির বার্তা।

প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য

গাজার দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর মাঝে বিনামূল্যে কাঁচাবাজার সরবরাহ করা।

রান্নার জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী (সবজি, ফল, ডিম, চাল, ডাল ইত্যাদি) নিশ্চিত করা।

উপকারভোগী

গাজার নিম্নআয়ের, বাস্তুচ্যুত ও অসহায় পরিবার।

ব্যয়ের খাত

কাঁচাবাজার সামগ্রী ক্রয় ও সংরক্ষণ।

পরিবহন

ব্যবস্থাপনা

প্রকল্পের এলাকা

গাজা সিটি, খান ইউনিস, রাফাহ ও আশপাশের শরণার্থী শিবির।

মেয়াদ

———

হাত বাড়ান ফিলিস্তিনের প্রতি