শীতবস্ত্র বিতরণ-২০২৬ । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এরিয়া, রংপুর।

আলহামদুলিল্লাহ! বরাবরের ন্যায় এবারও দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। কনকনে শীতের রাতে এই উষ্ণতা হয়তো বিলাস নয়, তবু অসহায় মানুষের জীবনে এটি হয়ে ওঠে একটুখানি স্বস্তি, একফোঁটা ভরসা।

আমরা যারা উঁচু অট্টালিকায়, উষ্ণ কাপড় আর আরামদায়ক ঘরে শীতকে উৎসবের মতো উপভোগ করি—তাদের কাছে শীত কখনো আনন্দ, কখনো বিলাসিতা। কিন্তু উত্তর জনপদ থেকে দক্ষিণের জনপদের দিকে চোখ ফেরালেই দেখা যায় এক ভিন্ন বাস্তবতা; যেখানে শীত মানে কাঁপুনি, শীত মানে নির্ঘুম রাত, শীত মানে মানবেতর জীবনযাপন।

তাই আসুন, এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। উষ্ণতার একটি চাদর দিয়ে, ভালোবাসার একটি হাত বাড়িয়ে দিয়ে তাদের কষ্টকে সামান্য হলেও লাঘব করি। আপনার সহযোগিতাই হতে পারে কারো জন্য শীতের রাতে বেঁচে থাকার সাহস, নতুন দিনের