শীতার্ত তহবিল
“তারা আল্লাহর ভালোবাসায় মিসকীন, ইয়াতীম ও বন্দীদেরকে খাবার দান করে। (এবং তাদেরকে বলে,) আমরা তো তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আমরা তোমাদের কাছে কোন প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও না।”— সূরা দাহর, ৮–৯
শীত নেমে এলে সবচেয়ে বেশি কষ্টে পড়ে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ। উষ্ণ পোশাকের অভাবে তারা রাত কাটায় তীব্র ঠান্ডা আর দুর্ভোগের মধ্য দিয়ে। তাদের জন্য একটি কম্বল, একটি শীতবস্ত্র কিংবা একটি গরম পোশাকই হতে পারে নিরাপত্তা ও স্বস্তির আশ্রয়।
হিদায়াহ ফাউন্ডেশন শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র পরিবার, পথশিশু, বয়স্ক ও হতদরিদ্র মানুষদের মধ্যে কম্বল, শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।
আপনার সামান্য সহযোগিতাই কারও জন্য হতে পারে এক উষ্ণ রাতের নিশ্চয়তা। শীতার্ত তহবিলে দান করে আপনিও অংশ নিতে পারেন এই মানবিক উদ্যোগে— শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে।
ব্যয়ের খাত
শীতবস্ত্র ক্রয়
পরিবহন
ব্যবস্থাপনা ব্যয়
শীতার্তদের পাশে দাঁড়ান
শীতার্ত তহবিলে দান করে আপনিও অংশ নিতে পারেন এই মানবিক উদ্যোগে – শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে।
বিকাশ মার্চেন্ট: 01901026166
(পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে)